Wednesday, 17 July 2013

অভিশাপ(কাজী নজরুল ইসলাম)



অভিশাপ
- কাজী নজরুল ইসলাম
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -
          
বুঝবে সেদিন বুঝবে!
    
ছবি আমার বুকে বেঁধে
    
পাগল হয়ে কেঁদে কেঁদে
    
ফিরবে মরু কানন গিরি,
    
সাগর আকাশ বাতাস চিরি'
          
যেদিন আমায় খুঁজবে -
          
বুঝবে সেদিন বুঝবে!

স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোওয়ায় উঠবে ও-বুক ছমকে, -
          
জাগবে হঠাৎ চমকে!
    
ভাববে বুঝি আমিই এসে
    
'সনু বুকের কোলটি ঘেঁষে,
    
ধরতে গিয়ে দেখবে যখন
    
শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
          
বেদনাতে চোখ বুজবে -
          
বুঝবে সেদিন বুঝবে!

গাইতে ব'সে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না,
'লবে সবাই - "সেই যে পথিক, তার শেখানো গান না?"
          
আসবে ভেঙে কান্না!
    
'ড়বে মনে আমার সোহাগ,
    
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
    
'ড়বে মনে অনেক ফাঁকি
    
অশ্রু-হারা কঠিন আঁখি
          
ঘন ঘন মুছবে -
          
বুঝবে সেদিন বুঝবে!

আবার যেদিন শিউলি ফুটে ভ'রবে তোমার অঙ্গন,
তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ -
          
কাঁদবে কুটীর-অঙ্গন!
    
শিউলি ঢাকা মোর সমাধি
    
'ড়বে মনে, উঠবে কাঁদি'!
    
বুকের মালা ক'রবে জ্বালা
    
চোখের জলে সেদিন বালা
          
মুখের হাসি ঘুচবে -
          
বুঝবে সেদিন বুঝবে!

0 comments:

Post a Comment